জামিয়া দারুল আমান সাভারে সিরাত প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ

by hsnalmahmud@gmail.com

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাভারের জামিয়া দারুল আমান, ঢাকা-এর শিক্ষা বিভাগের উদ্যোগে দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা, মেধা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামিয়ার আল-আফছার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামিয়ার মুহাদ্দিস মুফতি মারজানুল বারী সিরাজী।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে নসিহাহ পেশ করেন বারিধারা জামিয়ার শায়খুল হাদিস মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী। এছাড়াও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মাওলানা সাঈদ আহমাদ লাকসামী, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি আল-আমিন কাসেমী, মুফতি আলী আশরাফ তৈয়বসহ প্রমুখ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ নজরুল ইসলাম খান, হাজী আব্দুস সামাদ মোল্লা, হাজী উমর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজক বিভাগ জানায়, ১২ রবিউল আউয়াল উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং তাঁর প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা সম্মাননা ও মেধা পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ শুধু মুসলমানদের জন্য নয়; বরং সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য ও কল্যাণের অনুপম দৃষ্টান্ত। বর্তমান সমাজে বিরাজমান নৈতিক ও মানবিক সংকট থেকে উত্তরণে তাঁর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
আল-আফছার মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে জামিয়ার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222