গুরুতর অসুস্থ রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে নেয়া হলো ঢাকায়

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রোকে আক্রান্ত সাইমনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে। এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোক করেন সাইমন। বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

রাবির আইবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনের সহপাঠী সৌরভ জানান, সকালে ঘুমানোর সময় হঠাৎ খাট থেকে পড়ে যান সাইমন। প্রথমে বিষয়টি বোঝা না গেলেও তার শরীর শক্ত হয়ে যাওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে জানান যে তিনি স্ট্রোক করেছেন। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছিলেন বলে জানান সহপাঠী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইসিইউর ব্যবস্থা করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকদের পর্যালোচনার ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভাবে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভালো চিকিৎসা সুবিধা থাকায় সড়কপথে ঝুঁকি এড়াতে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে অসুস্থ শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222