আগামীকাল জমিয়তের আলোচনা সভা ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’

by Abid vs36

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামী ৩ আগস্ট ২০২৬ (সোমবার) বিকেল ৩টায় ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর, এমপি।

বিজ্ঞাপন
banner

জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ এবং বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা যাইনুল আবিদীন।

এছাড়াও সভায় বক্তব্য রাখবেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও মাওলানা মতিউর রহমান গাজীপুরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

সংগঠনের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী জানিয়েছেন, দেশের বর্তমান প্রেক্ষাপট, ‘রক্তাক্ত জুলাই’-এর ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-উলামা, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222