আপিলের পঞ্চম দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মাধ্যমে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে পুনরায় অংশ নিতে পারবেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
- খাগড়াছড়ি–১ আসনে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজি
- ফেনী–২ আসনে মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া
- ময়মনসিংহ–৭ আসনে মাওলানা আব্দুল কুদ্দুস
গত চার দিনে আরও ১১ জন খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এভাবে আপিল শুনানিতে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
উল্লেখ্য, খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেন।
অফিসিয়াল সূত্রে জানা গেছে, আপিলের সিদ্ধান্তের ফলে দলটি নির্বাচনে পূর্ণ ক্ষমতা নিয়ে অংশ নেওয়ার পথে আরও দৃঢ় অবস্থানে পৌঁছেছে।
হাআমা/
