আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেল। শেষ ষোলোর শেষ ম্যাচে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত নব্বই মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল নির্ধারণ না হওয়ায় খেলা গড়ায় টিয়াব্রেকারে। আর স্পটিকিকে ৪-৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। শেষ আটে এই সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

কানাডার ভ্যাঙ্কুভারে হাজার হাজার কলম্বিয়ান সমর্থকের গগনবিদারী গর্জনের সামনে দুই দলের রক্ষণভাগই ছিল অনড়। পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করা কলম্বিয়ার রক্ষণ ভাঙা যেমন সুইসদের জন্য কঠিন ছিল, তেমনি সুইজারল্যান্ডের জমাট রক্ষণভাগকেও পরাস্ত করতে পারেননি লুইস দিয়াজরা।

বিজ্ঞাপন
banner

২১ মিনিটে গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট রুখে দেন সুইস কিপার গ্রেগর কোবেল। অন্যদিকে কলম্বিয়ার কিপার কামিলো ভার্গাসও ফ্যাবিয়ান রিডার ও ড্যান এনডোয়ের দুটি নিশ্চিত চেষ্টা নস্যাৎ করেন।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমি দুর্দান্ত এক হেড করলেও তা বারে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ ৫ মিনিটে জামিনটন কাম্পাজ সহজ সুযোগ মিস করলে টাইব্রেকারেই ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়।

পেনাল্টি শুটআউটে দুই দলই স্পট-কিক মিস করে স্নায়ুচাপ বাড়িয়ে দেয়। তবে শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের ত্রাতা হয়ে আসেন বরুশিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। কলম্বিয়ার কুচো হার্নান্দেজের নেওয়া জোরালো শটটি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক অতিমানবীয় সেভ করেন কোবেল। এরপর সুইজারল্যান্ডের রুবেন ভার্গাস ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে সুইস শিবিরকে উল্লাসে ভাসান। সুইজারল্যান্ডের ফুটবল ইতিহাসে এই জয়টি এক বিশাল মাইলফলক। সর্বশেষ ১৯৫৪ সালে যখন তারা নিজেরা বিশ্বকাপের স্বাগতিক ছিল, সেবার শেষ আটে খেলেছিল সুইসরা।

এর আগে শেষ ষোলোর আরেক ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় আলবিসেলেস্তেরা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন মেসিরা। আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শেষ চারের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222