জর্ডানের দাবি, ইরানের ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

অন্যদিকে, তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেই এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বিজ্ঞাপন
banner

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জর্ডানের জেনারেল স্টাফের এক কর্মকর্তা সোমবার বলেন, ‘আজ ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222