ইসলামী বইমেলায় চালু হলো ‘শাপলা কর্নার’

by hsnalmahmud@gmail.com

বিশেষ প্রতিবেদক, ৩৬ নিউজ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা। এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে স্মরণে রেখে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘শাপলা কর্নার’ শীর্ষক একটি স্টল।

শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই স্টলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

উদ্বোধনী অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেন, ‘একটি জাতির রাজনীতি, বিবর্তন ও পরিবর্তনের পেছনে তার সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসার ভিত্তিতে দেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গণজাগরণ ঘটেছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন যেমন মুক্তিযুদ্ধের পথ তৈরি করেছিল, তেমনি শাপলার শাহাদাতের চেতনা নতুন সাংস্কৃতিক বুনিয়াদ গড়ে তুলেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ৩৬ জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশ শাপলার চেতনার কাছে ঋণী।’

তিনি আরও জানান, তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস ও তরুণ লেখকদের বই এক ছাদের নিচে পৌঁছে দিতেই মেলায় এই কর্নারের আয়োজন। এ সময় শাপলার শহীদদের প্রামাণ্য স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ প্রকাশ এবং প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

May be an image of ‎one or more people, beard and ‎text that says '‎.. চত্বরঃ ত্বরংনার :নার বিস্মৃতির বিরুদ্ধে সংগ্রাম arsa কলাহ কন ar la কনার N45 円 RUHAMA UIL BUILDING TRUST. CREATING BULIDINGTHLST.CEATINGRUNRES FUTURES تل RUHAMA LAR WIEZCIBLSACARA 4ลค๕ WEHAMA KLHAMAHIEZGRISACATEMY HIFZ GIRISACADEMY epla CC sa সवार শাপলা শাপলাদনার কনার‎'‎‎

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন জানান, শাপলা চত্বরের ঘটনাকে ছবি, তথ্য ও স্মৃতির মাধ্যমে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে রাসুলপ্রেমের চেতনাকে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজকেরা জানান, রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে (ছুটির দিনে সকাল ১০টা থেকে)। মেলায় মোট ১৪২৪টি স্টলে মিসর, লেবানন, পাকিস্তান ও ভারতসহ দেশি-বিদেশি শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এদিকে মেলায় আসা দর্শনার্থীরা এমন ঐতিহাসিক সংযোজনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। দর্শনার্থী এম মাহদী হাসান অর্পণ ও আব্দুর রহমান আল হোসাইনী জানান, মেলায় ঢোকা মাত্রই বাম পাশের ‘শাপলা কর্নার’ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। এছাড়া মেলার এক কোণে ঢাকার একটি ইন্টারন্যাশনাল অ্যারাবিক স্কুলের উদ্যোগে মহানবী (সা.)-এর সীরাত নিয়ে হাতে তৈরি বিশেষ নান্দনিক থিমেটিক প্রদর্শনী দর্শনার্থীদের গভীরভাবে আবেগাপ্লুত করছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222