পণ্য ও সেবার মান নিশ্চিত করতে আফগান সরকারের নতুন উদ্যোগ

by hsnalmahmud@gmail.com

পণ্য ও সেবার মান নিশ্চিত করতে কৃষি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন খাতের জন্য ৬৬টি খসড়া জাতীয় মান ও পরীক্ষার পদ্ধতি অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক কমিশন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আরিয়ানা নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর ৩৬টি জাতীয় মান এবং ৩০টি পরীক্ষার পদ্ধতি অনুমোদন করা হয়।

অনুমোদিত মানগুলোর মধ্যে কৃষিপণ্য, খাদ্য, ওষুধ, বস্ত্র, রাসায়নিক ও প্লাস্টিক পণ্য রয়েছে। এছাড়া টেলিযোগাযোগ ও বিদ্যুৎ, খনিজ সম্পদ, নির্মাণসামগ্রী এবং পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিষয়ও এর আওতায় রয়েছে।

আফগান সরকার বলছে, এসব মান ও পরীক্ষার পদ্ধতি চালুর ফলে বিভিন্ন পণ্যের মান ও নিরাপত্তা যাচাইয়ের জন্য একটি অভিন্ন ব্যবস্থা তৈরি হবে। একই সঙ্গে উৎপাদন ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ খাতগুলোতে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা সহজ হবে।

বৈঠকে পাকতিয়া, পাকতিকা, খোস্ত, কান্দাহার ও নানগারহার প্রদেশে কয়লা খালাস, লোডিং, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের স্থাপনাগুলোর মালিকানা ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

বিস্তারিত পর্যালোচনার পর কমিশন সিদ্ধান্ত নেয়, এসব স্থাপনা পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অধীনে থাকবে। মন্ত্রণালয় এসব স্থাপনার কার্যক্রম তদারকি করবে।

সূত্র : আরিয়ানা নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222