খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর বহিষ্কার

by hsnalmahmud@gmail.com

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো ঢাকা মহানগর উত্তর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মশিউর রহমান মশিকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222