খেলাফত মজলিসের নায়েবে আমিরের ইন্তেকাল

by hsnalmahmud@gmail.com

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর মধ্যবাড্ডার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন
banner

শনিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে এক শোকবার্তায় তার মৃত্যুর খবর জানানো হয়।

জানা যায়, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের মরদেহ বরিশালের চরমোনাইয়ে নেওয়া হবে। সেখানে তাকে দাফন করা হবে।

মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান। তিনি দলটিতে নায়েবে আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222