গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন

by Fatih Work

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে হিন্দু যুবক কর্তৃক ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেছেন, গাজীপুরে মাদ্রাসার এক নিরপরাধ ছাত্রীকে অপহরণ করে হিংস্রভাবে ধর্ষণের ঘটনা শুধু অমানবিক নয়, এটি পুরো জাতিকে লজ্জিত করেছে। এমন জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
banner

তারা আরও বলেছেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল শাহরিয়ার আলম, স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর, এবং বায়তুল মাল বিভাগের দায়িত্বশীল আলী হোসেন তন্ময় প্রমুখ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222