এখনো সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল ;চরমোনাই পীর

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৬ জুলাই শহিদ আবু সাঈদের শাহাদাৎ বার্ষিক কেন্দ্রিক প্রবর্তিত জুলাই শহিদ দিবসের বিশেষ বার্তায় বলেছেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু যখন বুক পেতে দিয়েছিলো তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সকল ধরণের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন। আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিলো। কিন্তু হতাশার বিষয় হলো, আবু সাঈদের শাহাদাতের পরে দুই বছর অতিক্রান্ত হলেও তার রক্তের দায় শোধ হয় নাই। সংস্কারের কিছুই হয় নাই। পতিত স্বৈরাচারের বিচার হয় নাই। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। আজকের এই দিনে সকলে মিলে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সকল শহিদের রক্তের দায় শোধ করা হবে; অন্যথায় জাতি হিসেবে সকলে বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর শহিদ আবু সাঈদসহ জুলাইয়ের সকল শহিদের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে তাদের উঁচু মাকাম কামনা করেন। তিনি শোকাহত শহিদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণ-অভ্যুত্থানে দলীয় ব্যানারেই লড়াই করেছে এবং জুলাইয়ের প্রত্যাশা পূরণে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222