জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের যুগ্ম সাধারন সম্পাদক ও নগরীর সোবহানীঘাট মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর বিন আমকুনী ব্যক্তিগত ও সাংগঠনিক প্রয়োজনে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাচ্ছেন।
জানা গেছে, সফরকালে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, আলেম-উলামা এবং জমিয়তের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর এ সফর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সফল, ফলপ্রসূ ও নিরাপদ সফর কামনা করেছেন। একই সঙ্গে দেশ-বিদেশের সর্বস্তরের শুভানুধ্যায়ীদের কাছে তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা এবং সফরের সার্বিক সফলতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
