কাতারের সাবেক আমীরের ইন্তিকালে শোকবইয়ে স্বাক্ষর করেছেন ;মামনুল হক

by hsnalmahmud@gmail.com

কাতারের বর্তমান আমীর হিজ হাইনেস শেখ তামিম বিন হামাদ আল থানি-এর সম্মানিত পিতা ও দেশটির সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর মাওলানা মামুনুল হক আজ (১৪ জুলাই) ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের মান্যবর রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।
শোকবার্তায় মাওলানা মামুনুল হক মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমীর, শোকসন্তপ্ত রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। এ সময় আমীরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222