‘গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দিলে গুম সুরাহা অযোগ্য অপরাধে পরিণত হবে’

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,গুম একটি রাষ্ট্রীয় অপরাধ। সাধারণত আইন-শৃংখলা বাহিনী বিশেষ করে পুলিশ ও পুলিশের বিশেষায়িত শাখার মাধ্যমেই গুম সংঘঠিত হয়। কোন কোন ক্ষেত্রে সামরিক বা আধাসামরিক বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যায়। ফলে গুমের অপরাধ তদন্ত করার জন্য স্বাধীন সাংবিধানিক কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া না হলে গুমের প্রতিকার পাওয়া যাবে না। গুমের দায়িত্ব পুলিমকে দিলে গুম আগের মতোই সুরাহা অযোগ্য অপরাধে পরিনত হবে। অথচ গতকাল সোমবার মন্ত্রিসভার ১৫তম বৈঠকে আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই সাপেক্ষে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত গুম প্রতিরোধ আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে গুমের তদন্তের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছিলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে প্রবল আপত্তি জানাচ্ছে। এবং গুমের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়ার জোড় দাবি জানাচ্ছে।

মঙ্গলবার পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত সভায় দলের মহাসচিব এই দাবী করেন।

বিজ্ঞাপন
banner

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গুম প্রতিরোধ আইনে ভালো ভালো কিছু ধারা আছে। কিন্তু সেসব ধারা সক্রিয় হতে গুমকে গুম হিসেবে স্বীকৃত হতে হবে। কিন্তু পুলিশের কাছে এর তদন্তভার থাকলে গুমকে গুম হিসেবেই প্রতিষ্ঠা করা যাবে না।

এই আইনের ওপরে মতামত দেয়ার জন্য মাত্র একদিন সময় দেয়ার বিষয়ে সমালোচনা করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই ধরণের জটিল ও গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে অন্তত দুই সপ্তাহ সময় দেয়া উচিৎ ছিলো। সরকারের উদ্যোগেই আগ্রহী ব্যক্তি,সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আলাপ-আলোচনা করা দরকার ছিলো। কিন্তু সরকার তা না করে তড়িঘড়ি করে আইনটি অনুমোদন করা কোন ভালো লক্ষণ না। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, সরকার গুম করার সুযোগ রাখতে চাইছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, কেন্দ্রীয় সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ) আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ, সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ) কে এম বিল্লাল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222