নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ভাষণের সময় জাতিসংঘ সদর দপ্তরের বাইরে কাশ্মীরিদের উদ্যোগে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, ‘ফ্রেন্ডস অব কাশ্মীর’ এর আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভে বিপুল সংখ্যক কাশ্মীরি নেতা, সাধারণ মানুষসহ শিখ সম্প্রদায়ের সদস্যরাও অংশ নেন। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দখলকৃত কাশ্মীরে ভারতীয় নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে, অধিবেশনে জয়শঙ্করের অভিযোগের জবাবে পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ রাশিদ শক্ত প্রতিক্রিয়া জানান। পাকিস্তানের পাল্টা বক্তব্যে ভারতীয় প্রতিনিধি হতবিহ্বল হয়ে পড়েন। তাকে উদ্বিগ্ন অবস্থায় ফোনে কথা বলতে দেখা যায় এবং পরবর্তীতে অধিবেশন কক্ষ ত্যাগ করতে বাধ্য হন।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
