জাতীয় লেখক পরিষদের ‘গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন’ অনুষ্ঠিত

by hsnalmahmud@gmail.com

দেশের আলেম-উলামা ও ইসলামী চিন্তাধারার লেখকদের সংগঠন- ‘জাতীয় লেখক পরিষদে’র উদ্যোগে শনিবার ( ১৮ জুলাই) বিকাল ৩টায় পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শামছুল হুদা।

সম্মেলনে ৩জন বিশিষ্ট গুণী লেখককে লেখালেখির ময়দানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরুপ বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিষ্ট, অসংখ্য লেখক তৈরির অন্যতম কারিগর মাওলানা লিয়াকত আলীকে, শিশুসাহিত্যে অবদান রাখায় মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভীকে এবং ইতিহাস ও দর্শনচর্চায় বিশিষ্ট দার্শনিক, গবেষক, সমাজ ও রাষ্ট্রচিন্তক মাওলানা মুসা আল হাফিজকে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন
banner

উক্ত লেখক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ মাওলানা মনযূর আহমদ, ইসলামিক ফাউন্ডেন এর গবেষণা পরিচালক, ড. ওয়ালীউর রহমান খান আজহারী, শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা মাওলানা লাবিব আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন এর মুফতি আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা জনাব মাসরুরুল হাসান, জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম, বিশিষ্ট লেখক মাওলানা কামরুল হাসান রহমানী, লেখক ও এ্যাকটিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী, শাঈখ মুহাম্মদ উসমান গনি, বিশিষ্ট লেখক ও আলোচক হাফেজ মাওলানা যুবায়ের আহমদ, সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, রুহুল আমীন নগরী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা উবাইদুল্লাহ শাকির, মুফতি জাকির হোসাইন ফরিদী, বিশিষ্ট লেখক ও ক্যালিগ্রাফার হা মীম কেফায়েত, এডভোকেট মুফতি আল আমীন, মুফতী আব্দুল কাইয়ুম শেখ, আব্দুল্লাহ আল মামুন আশরাফী, সানাউল্লাহ খান, মুহিব ইমতিয়াজ, কামাল উদ্দীন ফারুকী, সাজ্জাদ শরীফ, মাহমুদুল হক জালিস, মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ। কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম। সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ আল হাসিব।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222