জামায়াত নেতা আবদুল্লাহ তাহের সরকারি হিসাব কমিটির সভাপতি

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা-১১ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব তোলেন। পরে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।

বিজ্ঞাপন
banner

সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নিরীক্ষায় কী অনিয়ম ধরা পড়ছে এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলো সেসব বিষয়ে কী জবাব দিচ্ছে, সেগুলো দেখভাল করা এ কমিটির কাজ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সরকারি দলের সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ড. মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

এখন পর্যন্ত চলতি সংসদে ৯টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে এই একটি কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যে চারটি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল, তার একটি ছিল সরকারি হিসাব কমিটি।

গত দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদেও গুরুত্বপূর্ণ এ কমিটির সভাপতি ছিল বিরোধী দল থেকে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222