‘জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করতে জঙ্গি নাটক’

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম দাবি করেছেন, জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার উদ্দেশ্যে নতুন করে ‘জঙ্গি নাটক’ সাজানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই আন্দোলনে ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত মানুষের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি অভিযোগ করেন, ইসলামমনস্ক কিছু যুবকের শারীরিক কসরতকে আইনশৃঙ্খলা বাহিনী ‘জঙ্গি প্রশিক্ষণ’ হিসেবে উপস্থাপন করছে, যা জুলাই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন ও আলহাজ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক মাওলানা নিজামুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222