জুলাই শহীদ দিবসে কি থাকছে সরকারি ছুটি?

by Abid vs36

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়কে স্মরণীয় করে রাখতে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, আগামী ১৬ জুলাই দেশব্যাপী ‘জুলাই শহীদ দিবস’ এবং আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দুই দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এদিকে, দিনটি ঘনিয়ে আসার সাথে সাথে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে—আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে কি না? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে। তবে সরকারি পরিপত্র ও তথ্য অনুযায়ী, এই দিনটিতে কোনো সাধারণ বা নির্বাহী ছুটি থাকবে না। সরকারের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস’কে পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রীয় নিয়মে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়—জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে এমন একটি নির্দিষ্ট ক্যাটাগরি, যা সরকারিভাবে বাধ্যতামূলক ও মর্যাদার সাথে উদযাপিত বা স্মরণ করা হয়, তবে ‘ক’ শ্রেণির সাধারণ দিবসের মতো এই দিনগুলোতে কোনো সাধারণ বা সরকারি ছুটি প্রযোজ্য হয় না।

ফলে ১৬ জুলাই দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা, স্মারক সভা ও দোয়ার মতো ইনডোর কর্মসূচি পালিত হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222