ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর ৭ সিদ্ধান্ত

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে

  • আগামী চার মাসের মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু।
  • ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় স্থানান্তর।
  • যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বুয়েটের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা।
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট দ্রুত গাবতলীতে স্থানান্তর।
  • গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে সক্ষমতা বাড়ানো।
  • সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট কমাতে বিকল্প পার্কিং ব্যবস্থা চালু।
  • অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়ন।

এ ছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222