টাঙ্গাইলে নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

by Fatih Work

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন।

পরে এ ঘটনায় লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গোপন খবর পেয়ে শাহ জনিকে যৌনপল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222