ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান।
এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ও রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন, আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন। তিনি আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
অন্যজন হলেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০)। তিনি শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে।
এআইএল/
