খামেনির জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী আয়াতুল্লাহ খামেনি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে শুরু হওয়া এই র‌্যালিতে যোগ দিয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। আয়োজকদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাব্যাপী এই শোকযাত্রা ১০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করবে। এর রুটে রয়েছে দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেইন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি (ফ্রিডম) স্ট্রিট, এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক।
রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী আয়াতুল্লাহ খামেনি জানাজার নামাজে ইমামতি করেন।

বিজ্ঞাপন
banner

গত শুক্রবার রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা তেহরানে খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

শোকানুষ্ঠানের পরবর্তী ধাপ মঙ্গলবার ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

সবশেষে, খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222