দিনাজপুরে মাদ্রাসাসহ স্কুল-কলেজ অনুদানের ২৫ লাখ টাকার চেক হস্তান্তর

by Masudul Kadir

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও ব্যক্তিগত আর্থিক অনুদানের ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুর আড়াই টায় দিনাজপুর জেলা পরিষদের অডিটোরামে চলতি অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য ২৫ লাখ টাকার অনুদানের চেক ওইসব প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল।

বিজ্ঞাপন
banner

পরিষদের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান। চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্প গুলোর কাজের তদারকি করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, একই সাথে ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর জেলা পরিষদের নব-নির্মিত অত্যাধুনিক এসি সংযুক্ত অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222