নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে খেলাফত মজলিসের অভিনন্দন

by hsnalmahmud@gmail.com

আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত এক যৌথ শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় তাঁর সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির স্বার্থে তিনি সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন – এই প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222