নাসিরনগরে ১৩৫ দিনে হাফেজ হলেন ফজলে রাব্বুল

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ মাস ১৫ দিনে অথ‍্যাৎ ১৩৫ দিনে হাফেজ হয়েছেন ফজলে রাব্বুল নামে ১০ বছর বয়সী এক শিশু।

শনিবার (২৬ জুলাই) দুপুরে এ উপলক্ষে উপজেলার শ্রীঘর চকবাজার হজরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল এতিমখানা এবং হজরত ফাতেমাতুজ জাহেরা (রহ.) সুন্নীয়া মহিলা মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

ফজলে রাব্বুল উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগম দম্পতির সন্তান বলে জানা গেছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম শিরুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ। মাদরাসা শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবীনগর নারায়নপুর ডিএস কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এ সময় মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।

জানা যায়, বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শ্রীঘর চকবাজার হজরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল মাদরাসায় ভর্তি করানো হয় ফজলে রাব্বুলকে। হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র ১৩৫ দিনে ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয় সে। ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছে ফজলে রাব্বুলের।

মাদরাসার প্রধান শিক্ষক মোহতামিম হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, ‘ফজলে রাব্বুল খুব মেধাবী ছাত্র। একইসাথে মনোযোগী ও মেহনতি। তার এ মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারবে, ইনশাআল্লাহ।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222