পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউনে নিহত ২০

by hsnalmahmud@gmail.com

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে স্থানীয়দের নির্বাচন বর্জন আন্দোলন দমনে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি বাহিনী। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে অন্তত ২০ জন আন্দোলনকারী নিহত এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই সমবেত জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন।

এ ঘটনায় নিহতদের মধ্যে আছেন জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির।

বিজ্ঞাপন
banner

গত ৫ জুন পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত ৮০ জন পাকিস্তানি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে এনডিটিভি দাবি করেছে, রাজপথে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে।

কাশ্মীরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিল ভাই এক ভিডিও বার্তায় বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। রাওয়ালাকোটের পুরো রাস্তা লাশে ভরে গেছে, চারদিকে শুধু আহত মানুষের আর্তনাদ। ঈশ্বরের দোহাই, এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান; দয়া করে আমাদের সমর্থন করুন।’

আকিল ভাই আরও বলেন, ‘আমি নিজে কোনোমতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। এত ভাইয়ের মৃত্যু দেখার পর নিজের জীবন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। জোরহাত করে আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আন্তর্জাতিক গণমাধ্যম যারা দেখছেন, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা শান্তিপ্রিয় মানুষ। অগণিত লাশ, অসংখ্য আহত মানুষ-লাশ বইতে বইতে আমাদের কাঁধ ক্লান্ত হয়ে পড়েছে।’

সোমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১৪ হাজারের বেশি সশস্ত্র নিরাপত্তাকর্মী পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে স্নাইপার।

স্থানীয়রা দাবি করেছেন, চরম বলপ্রয়োগের পাশাপাশি প্রশাসন পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে। কিছু এলাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা ৫৩টি। এর মধ্যে ৪৫টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। বাকি ৮টি আসন নারী, বিশেষজ্ঞ (টেকনোক্র্যাট) ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত।

মিরপুর বিভাগের ১৩টি আসনে গত ২৭ জুলাই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন এবং ১২টি শরণার্থী আসনে আগামী ২ আগস্ট ভোট হবে। এছাড়া পুঞ্চ বিভাগের ১১টি আসনে আগামী ১০ আগস্ট ভোটগ্রহণের কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222