পুলিশের অভিযানে মোহাম্মদপুর থেকে ১৬ অপরাধী আটক

by Fatih Work

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো:  মো: আরিফ (২৬),  মো: হারুন অর রশিদ (৩৫), মো: হামজা (১৯), রাসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো: আসলাম (৬৫), মো: লিটন (৩৫), মো: হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো: তাহের (৫০), মো: আরিফুর রহমান (২৫), মো: সুমন (২০), মো: রনি (৩০) ও মো: চাঁন (১৮)।

বিজ্ঞাপন
banner

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222