২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান

by hsnalmahmud@gmail.com

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র অ্যারোস্পেস ফোর্স ঘোষণা করেছে যে, তারা জর্ডানের দুটি মার্কিন বিমানঘাঁটিতে অবস্থিত শত্রুর প্রযুক্তিগত অবকাঠামো ও যুদ্ধবিমান অবস্থানক্ষেত্রকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে।

সোমবার পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স সোমবার ভোরবেলা লারাক দ্বীপে (ইরানের দক্ষিণে) মার্কিন-ইসরায়েলি শত্রুর বিমান হামলার জবাবে একটি সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালায়। এই অভিযানে তারা জর্ডানের মালেক হুসেইন ও আল-আজরাক নামক দুটি মার্কিন বিমানঘাঁটির প্রযুক্তিগত ও মেরামত সংক্রান্ত অবকাঠামো এবং শত্রুর যুদ্ধবিমান অবস্থানক্ষেত্র ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দেয় এবং এসব ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

বিজ্ঞাপন
banner

বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার শত্রুর যেকোনো পদক্ষেপের জবাব তারা কঠোর ও ধ্বংসাত্মকভাবে দেবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222