বাহরাইন ও কুয়েতে ইরানের একের পর এক হামলার নিন্দা জানাল কাতার

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্র বাহরাইন ও কুয়েতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে কাতার। দোহা এই পদক্ষেপকে উভয় দেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনার মাঝে বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতির মাধ্যমে তাদের এই অবস্থানের কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ধরনের অহেতুক সামরিক হামলা পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সংঘাত এড়াতে অবিলম্বে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথ অনুসরণের আহ্বান জানিয়েছে কাতার। সাম্প্রতিক সমঝোতা স্মারকের অগ্রগতি ধরে রেখে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পুনর্প্রতিষ্ঠায় কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গৃহীত যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে দোহা।

বিজ্ঞাপন
banner

এর আগে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৮৫টি সামরিক স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গত রাতে দক্ষিণ ইরানে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। তার আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাব দিতেই তারা দক্ষিণ ইরানে এই বিমান হামলা চালায়।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচলন সংস্থাও হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়টি নিশ্চিত করে। পরবর্তীতে রিয়াদ ও দোহা যৌথভাবে জানায়, আক্রান্ত জাহাজের মধ্যে একটি সৌদি এবং অপরটি কাতারি পতাকাবাহী তেল ট্যাংকার ছিল। উভয় দেশই আন্তর্জাতিক নৌপথে ইরানি হামলার কড়া সমালোচনা করে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আলোচনা চললেও সাম্প্রতিক এই রক্তক্ষয়ী হামলা ও পাল্টা হামলা পুরো কূটনৈতিক প্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222