বিরোধী নেতাদের ওপর হামলা চলতে থাকলে পরিণতি ভয়াবহ হবে: সাদিক কায়েম

by hsnalmahmud@gmail.com

বিরোধীদলীয় নেতাদের ওপর হামলার ঘটনা অব্যাহত থাকলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু ভিপি) আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

পোস্টে সাদিক কায়েম বলেন, বিরোধীদলীয় নেতৃবৃন্দের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এমনকি নির্বাচিত সংসদ সদস্যদের নিরাপত্তা দিতেও পুলিশ-প্রশাসন ব্যর্থ হয়েছে। কোথাও কোথাও তারা সাবেক স্বৈরাচারী শাসনের বাহিনীর মতো হামলায় সহযোগী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের সেবা করার জন্য দায়িত্ব গ্রহণ করে—ক্ষমতার অপব্যবহার বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য নয়। এভাবে পরিস্থিতি চলতে থাকলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপ্রীতিকর ঘটনার লাগাম অনতিবিলম্বে টেনে ধরা উচিত, অন্যথায় সময় পেরিয়ে গেলে আর কিছুই করার থাকবে না।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222