বেতন ছাড়ে মাদরাসা শিক্ষকদের জন্য ‘বড়’ সুখবর

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বড় সুখবর দিল সরকার। তাদের মে মাসের বেতন বকেয়া থাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। তাই এবার একসঙ্গে মে ও জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় দিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) শফিকুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। (মঙ্গলবার) থেকেই বেতন তুলতে পারবেন শিক্ষকরা।

বিজ্ঞাপন
banner

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে মাদরাসা শিক্ষা অধিদফতর জানায়, অধিদফতরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

ফলে শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222