17
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনার সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
