মাদক নিয়ন্ত্রণে আরও কঠিন আইন প্রণয়ন করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

মাদক নিয়ন্ত্রণে আরও কঠিন আইন প্রণয়ন করা হচ্ছে জানিয়ে কিশোরগঞ্জ এবং জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেছেন, শুধুমাত্র মাদক বহনকারীদের ধরলেই হবে না, মাদক পাচারের পথ বন্ধ করতে হবে। সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়াতে হবে।

সোমবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রতিমন্ত্রী ইয়াসের খান বলেন, মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা সহজেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। এ জন্য তারা যাতে সহজে জামিন পেতে না পারে, সেজন্য আইন সংশোধন করা হবে।

দেশে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বেহাল অবস্থা করে রেখে গেছে। তাই বিএনপি সরকারের পক্ষে মাত্র ৬ মাসে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তবে দ্রুত এ সংকট থেকে বের হতে কাজ করছে সরকার।

কিশোরগঞ্জের এমপিদের সহযোগিতায় জেলার বিভিন্ন সমস্যার সমাধান করে সার্বিক উন্নয়নে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক সোহানা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লাসহ জেলা প্রশাসকের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে কিশোরগঞ্জ প্রান্ত থেকে অনলাইনে জামালপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222