জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়ন করা হবে:ধর্ম প্রতিমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে। ৭১, ৯০ ও ২৪-এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল, কিন্তু বিএনপি সব সময় পজিটিভ অবস্থান ও ভূমিকা পালন করেছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম কায়সার বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন, ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সব ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী এমপি মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222