মানুষ হত্যার পক্ষে নই, ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প

by hsnalmahmud@gmail.com

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চেয়ে তিনি একটি চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। তার ভাষায়, ‘আমি মানুষ হত্যা করতে চাই না।’

সোমবার (৩ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনার বিষয়ে মন্তব্য করেন ট্রাম্প।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আগামী সোমবার ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানান, কূটনৈতিক সমাধানই তার পছন্দ, কারণ দীর্ঘমেয়াদি সংঘাত ইরানের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারত।

ইরানের সঙ্গে আলোচনার সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা যখন চাই তখনই প্রস্তুত। তবে আমি কি চুক্তি করতে চাই? হ্যাঁ, আমি চুক্তিই করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে মানুষ মারা যায়। আর আমরা সেটা চাই না।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এর আগে ইরানের বিরুদ্ধে ‘বড় ধরনের হামলা’ চালানোর জন্য প্রস্তুত ছিল। ট্রাম্পের ভাষায়, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত, যা ইরানের জন্য বিপর্যয় ডেকে আনতো।

ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে যোগাযোগের পর সম্ভাব্য সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

তিনি বলেন, সম্ভাব্য চুক্তির মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অগ্রগতির বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে ট্রাম্প আবারও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ।
সূত্র: গালফ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222