মোহাম্মদপুর এলাকা থেকে ১৮ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তার

by Fatih Work

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃতরা হলো: সাকিবুল (২০), খায়রুল ইসলাম(২১), মোশাররফ (২১), মিজান (২৪), কামাল (৩০), জিসান (২২), ফারুক (২৩), রাশেদুল (৩৮), রায়হান (১৯), মামুন (২১),  রাজিব রতন (১৮), টিপু (২৯), সালমান (২৭), সানি (২৬), আসিফ (২৫), আইচান ওরফে আহসান (৩০), আসাদুল হক (২৫), ও শামীম (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222