যোগী সরকারের মন্ত্রী শংকর সিংয়ের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

by Fatih Work

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের পরিবহনমন্ত্রী দিয়া শংকর সিং নতুন বিপদে পড়েছেন। বলিয়া জেলার একটি আদালত তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর)ভারতীয় সংবাদমাধ্যম জাদিদ খবর সূত্রে জানা গেছে,  প্রায় ১০ বছর পুরোনো এই মামলাটি দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা হয়েছিল। আদালতে একাধিকবার সমন ও হাজিরার নোটিশ পাঠানো হলেও দিয়া শংকর সিং উপস্থিত না হওয়ায় আদালত এবার কঠোর অবস্থান নেয়।

বিজ্ঞাপন
banner

আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০১৩ সালের, যখন বলিয়া জেলায় ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় দিয়া শংকর সিং একটি জনসভা আয়োজন করেন। প্রশাসন সেটিকে আইনশৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপর থেকে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এর আগেও আদালত তাকে বারবার হাজিরার নির্দেশ দিলেও তিনি উপস্থিত হননি। ফলে আদালত এবার অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে এবং ১ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, পরবর্তী শুনানিতে মন্ত্রীকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে।

মন্ত্রী পক্ষ থেকে অনুপস্থিতির কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও আদালতে জমা দেওয়া হয়নি।
তবে আদালতের এই নির্দেশের পর উত্তর প্রদেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ১ নভেম্বরের শুনানি এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: জাদিদ খবর।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222