লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর

by Fatih Work

লন্ডনের ঐতিহাসিক ট্যাভিস্টক স্কয়ারে স্থাপিত মহাত্মা গান্ধীর ভাস্কর্য অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর করেছে।

৩০ (সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গান্ধী জয়ন্তী ও জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ এর মাত্র কয়েকদিন আগে এ ঘটনা ঘটল। আগামী ২ অক্টোবর এই দিবস পালিত হবে।

বিজ্ঞাপন
banner

ভারতীয় হাইকমিশন এ ঘটনাকে ‘লজ্জাজনক’ এবং ‘অহিংসার বার্তার ওপর আঘাত’ বলে আখ্যা দিয়েছে।

তারা এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা ঘটল এমন সময়ে যখন বিশ্বব্যাপী মহাত্মা গান্ধীকে শান্তি ও সহনশীলতার প্রতীক হিসেবে স্মরণ করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতিবছর ভারতীয়রা গান্ধী জয়ন্তীতে এই ভাস্কর্যের পাদদেশে ফুল অর্পণ করে থাকে।

এদিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু করেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মহাত্মা গান্ধীর এই ব্রোঞ্জের ভাস্কর্যটি ভাস্কর ফ্রিদা ব্রিলিয়েন্টের তৈরি। ১৯৬৮ সালে ট্যাভিস্টক স্কয়ারে এটি স্থাপন করা হয়। ভাস্কর্যটি গান্ধীর স্মৃতিচিহ্ন বহন করে, কারণ তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222