লেখালেখি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ড. মাহবুব হাসান ও কবি আবদুল হাই শিকদার

by Fatih Work

লেখালেখি সাহিত্য পুরস্কার, জাতীয় কমিটি ২০২৫ সালে লেখালেখি সাহিত্য পুরস্কারের জন্য কবি ড. মাহবুব হাসান এবং ২০২৬ সালের জন্য নির্বাচিত হয়েছেন কবি আবদুল হাই শিকদার। শিল্প সাহিত্য অঙ্গনে অনন্য সফলতার জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর ২টায় রাজধানীর রোকেয়া সরণীর ৮২২/২ টাওয়ারে জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। দুই বছরের পুরস্কার শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে যথাক্রমে কবি ড. মাহবুব হাসান ও কবি আবদুল হাই শিকদারকে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ২০১৩ সালে থেকে লেখালেখি সাহিত্য পুরস্কার চালু করা হয় । কবি আল মাহমুদ, কবি আল মুজাহিদী, কবি আসাদ চৌধুরী ও ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুর লেখালেখি সাহিত্য পুরস্কার লাভ করেন।

ড. মাহবুব হাসান: তিনি একজন বহুমাত্রিক লেখক। তিনি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, চিন্তক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক। কবিতায় তিনি উত্তর-ঔপনিবেশিক উত্তর-আধুনিক চেতনার মাধ্যমে নতুন ঐতিহ্যের পথ নির্মাণ করে চলেছেন। সে কারণেই তাকে কবিতায় পুরস্কার দেয়া হলো। জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল, টাঙ্গাইলে। পড়াশোনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচ.ডি করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের কবিতা নিয়ে।

কবি আবদুল হাই শিকদার: কবি আবদুল হাই শিকদার ১৯৫৭ সালের ০১ জানুয়ারিতে কুডিগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমারর নদীর তীরে দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৯ সালে বাংলায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। তারপর দীর্ঘ বিরতির পর শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে বাংলা সাহিত্যে এম.এ ডিগ্রী অর্জন করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222