শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডাক দিলেন রাহুল গান্ধী

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: ভারতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপি-র শিক্ষার্থী আন্দোলনে দিল্লি পুলিশের বেপরোয়া অ্যাকশনের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচীর (ধর্না) ডাক দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (২১ জুলাই) ‘দেশপ্রেমিক ভারতীয়দের’ প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই বড় ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন
banner

এক্স-এর ওই বার্তায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী লেখেন, শিক্ষার্থীদের ওপর এই বর্বরোচিত হামলা আদতে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাবছেন কোনো জবাব না দিয়ে এবং পরিণাম না ভোগ করে তিনি সহজেই পার পেয়ে যাবেন, এবার তা মোটেও হতে দেওয়া হবে না। যেসকল দেশপ্রেমিক ভারতীয় আমাদের শিক্ষার্থীদের ন্যায়বিচারে বিশ্বাস করেন, তাদের সবাইকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আয়োজিত এই ধর্নায় যোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কে সি ভেনুগোপালসহ বিরোধী শিবিরের শীর্ষ সংসদ সদস্যরা এই প্রথম নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই বিক্ষোভে সামিল হন।

দলীয় সূত্র নিশ্চিত করেছে, লোকসভার স্পিকার সংসদে প্রশ্নপত্র ফাস ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীদলগুলোকে কথা বলার সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। এ সময় তিনি উপস্থিত অন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘চলুন, এই স্পর্শকাতর ইস্যুতে ঘুমন্ত প্রধানমন্ত্রীকে গিয়ে জাগিয়ে তুলি।’

এদিকে এই ঝটিকা কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং তড়িঘড়ি করে আন্দোলনস্থলে পৌঁছে সরাসরি রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেন। তিনি আশ্বাস প্রদান করে জানান যে, সরকার বুধবার জাতীয় সংসদে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে দীর্ঘ আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222