গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

by hsnalmahmud@gmail.com

গাজায় একটি ভবন ধসে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি ভবন ধসে পড়লে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। ভবনটির নিচে এখনো অন্তত ১০০ জন ফিলিস্তিনি আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আটকাপড়াদের মধ্যে ৫০ জনই শিশু।

উদ্ধারকারীদের তথ্যমতে, তারা ধ্বংসস্তূপ থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ১২ জনকে জীবিত বের করে আনতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
banner

বাস্তুচ্যুত ফিলিস্তিনির আবাসস্থল হিসেবে ব্যবহৃত ভবনটি এর আগে ইসরাইলি গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মঙ্গলবার মধ্যরাতে ভবনটি ধসে পড়ে। সেসময় বাসিন্দারা সবাই ঘুমাচ্ছিলেন।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222