হবিগঞ্জে গাঁজাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক্স, গাঁজা ও মশার কয়েল জব্দ করেছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজ্ঞাপন
banner

বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে সকালে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের বেজুড়া বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি দল কৌশলগত অবস্থান নেয়।

এদিকে, চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও টহল দলের উপস্থিতি টের পেয়ে পানশি নামক হাইওয়ে রেস্টুরেন্ট থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

তাৎক্ষণিক বিজিবির টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ট্রাকটি তল্লাশি করে কৌশলে পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স এবং ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়।

এছাড়া দুপুরে সাতছড়ি ও দুধপাতিল বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে চুনারুঘাটে সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার সীমান্তবর্তী বনশোটি নামক স্থানে চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১৮.৫ কেজি ভারতীয় গাঁজা ও ২ বোতল বিয়ার জব্দ করা হয়।

অপরদিকে দুধপাতিল বিওপির টিলাবাড়ি এলাকা থেকে ভারতে পাচারকালে জব্দ করা হয় ৫৪ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং গাঁজা ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222