হরমুজ প্রাণালি পার হলো তেলবাহী ৩ সৌদি জাহাজ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবের পতাকাবাহী তিনটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ পর্যবেক্ষণ তথ্যমতে, এসব ট্যাঙ্কারে মোট প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি বন্দর থেকে হরমুজ প্রণালি হয়ে এটি ছিল সবচেয়ে বড় তেলবাহী জাহাজ চলাচলের ঘটনা।

বিজ্ঞাপন
banner

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যেই এই ট্যাঙ্কারগুলো প্রণালি অতিক্রম করে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। এর ফলে উপসাগরীয় অঞ্চল থেকে শত শত মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়।

এই পরিস্থিতিতে সৌদি আরব মূলত লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু তেল টার্মিনাল ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করে আসছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এই রুটে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222