১২ জুলাই আসছেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং আল্লামা মনজুর নোমানীর সাহেবজাদা আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামী ১২ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। ভারতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী এ ইসলামি ব্যক্তিত্ব পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমন্ত্রণে এ সফরে অংশ নেবেন।

সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

বিজ্ঞাপন
banner

আয়োজক সূত্রে জানা গেছে, কনফারেন্সে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.)-এর জীবন, কর্ম, চিন্তাধারা, সংস্কারমূলক অবদান, উম্মাহর পুনর্জাগরণে তাঁর ভূমিকা এবং সমকালীন বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা নিয়ে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা প্রবন্ধ উপস্থাপন করবেন।

আয়োজকদের আশা, আন্তর্জাতিক এ কনফারেন্স ইসলামি চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। পাশাপাশি এটি আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামী চিন্তাচর্চায় আগ্রহীদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সফরকালে আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, কনফারেন্স, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং বুদ্ধিবৃত্তিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222