আইয়ুব আলী >>
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় কারাগার থেকে ২ হাজার ৭০০ এর বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে এখনো ৭০০ বন্দী পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি জানান, পলাতকদের মধ্যে ৬৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
কারা মহাপরিদর্শক আরো জানান, সে সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ২৯টি উদ্ধার করা যায়নি। পলাতক বন্দী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।
খালেদা জিয়া কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপির এমন অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে কারা মহাপরিদর্শক বলেন, তিনি গণমাধ্যমে এমন খবর দেখেছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।
এআইএল/
