ইরানের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা জমিয়তের

by Nur Alam Khan

ইরানের ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে দলটি জানিয়েছে, এই হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন নয়, বরং তা গোটা মুসলিম উম্মাহর উপর আঘাত।

বুধবার (১৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় মুসলিম বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222