সুনামগঞ্জে জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

by Masudul Kadir

সুনামগঞ্জ প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ হলরুমে এ ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সদর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুবাশশির আলীর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সেক্রেটারি মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নুমান, দফতর সম্পাদক হাফিজ মাওলানা আবদুল্লাহ গাজীনগরী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা আদর্শিক কর্মী গঠন, উম্মাহর ঐক্য সুদৃঢ় করা এবং ইসলামী নেতৃত্ব বিকাশে সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে উপজেলার নয়টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, আলেম-উলামা ও শুভানুধ্যায়ীগণ অংশগ্রহণ করেন।

কর্মী সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব সভাপতি ও মাওলানা রমজান হোসাইন সাধারণ সম্পাদক আবারও নির্বাচিত হয়েছেন। এছাড়া হাফিজ মনির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান, সুসংগঠিত ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের কার্যক্রম সমাপ্ত হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222