সিলেটে এনসিপির উলামা এলায়েন্সে সদস্য সংগ্রহের ঘোষণা

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: এনসিপির ন্যাশনাল ওলামা এলায়েন্স সিলেট জেলা কমিটির সদস্য আবেদন ফরম ছাড়া হয়েছে। সিলেটে দলকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার ন্যাশনাল ওলামা এলায়েন্স-এর ফেসবুক পেজে দেওয়া এক বার্তা দলটি জানিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ন্যাশনাল ওলামা এলায়েন্স – সিলেট জেলা’র সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী, সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে জেলা কমিটির সদস্য সংগ্রহ চলছে। খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, ইনশাআল্লাহ। আপনি যদি দেশ ও উম্মাহর কল্যাণে কাজ করতে আগ্রহী হোন, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে ইচ্ছুক হোন—আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন
banner

নিচের কমেন্টে দেওয়া ফরমটি পূরণ করে আমাদের সাথে যুক্ত হোন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe55Gn6mOcU_wnwgf4Krb3czrec7qwii4RdIylCrfeqmqwKXQ/viewform?pli=1

নতুন চিন্তা, সচেতন নেতৃত্ব, দায়িত্বশীল ভূমিকা—
চলুন, একসাথে এগিয়ে যাই।

প্রসঙ্গত, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের উলামায়ে কেরাম ৩৬ নিউজকে জানিয়েছেন, ন্যাশনাল ওলামা এলায়েন্স-এর কোনো কাজের কথা তারা জানেন না। এনসিপির স্থানীয় নেতারাও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

তবে হবিগঞ্জ মাধবপুরের এনসিপি নেতা শামীম বলেছেন, শিগগিরই ন্যাশনাল ওলামা এলায়েন্স-এর কাজ শুরু হচ্ছে। মূলত আলেমগণ মূল দলের সঙ্গে রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222